প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৯ (বুধবার)
ফেলোশিপ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ

ইতালির ইউরোপীয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পাঁচ বা দশ মাসের ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ প্রদান করছে। ”পলিসি লিডার ফেলোশিপ” এর আওতায় নির্বাচিতরা পালাজো বুওন্টালেন্টি-ফ্লোরেন্স, ইতালিতে অনুষ্ঠিতব্য এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশের শিক্ষার্থীদেরসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জানুয়ারি ২০২৬।

সুযোগ-সুবিধা

*মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে  €২,৫০০ প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*পারিবারিক ভাতা প্রদান করবে;

*আসা-যাওয়ার বিমান খরচ প্রদান করবে;

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*সব জাতীয়তার মানুষ আবেদন করতে পারবেন;

*যারা সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি ও বেসরকারি সংস্থায় ক্যারিয়ার শুরু করতে চান বা করেছেন;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোফেল/আইইএলটিএস/টোইক/সিএই/বিইসি);

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি) (সর্বোচ্চ ৩ পেজ);

*সংক্ষিপ্ত জীবনী (সর্বোচ্চ ২৫০ শব্দ);

*মোটিভেশন লেটার (সর্বোচ্চ ১,০০০ শব্দ);

*দুটি রেফারেন্স লেটার;

*কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ২৫০০ শব্দ);

*সর্বোচ্চ শিক্ষাগত প্রশংসাপত্রের অনুলিপি;

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জানুয়ারি ২০২৬।