প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:৪৯ (বুধবার)
৫ প্রবাসীকে সংবর্ধনা দিল জগন্নাথপুরে ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগার 

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া,  অর্থনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৫জন প্রবাসীকে ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পাঠাগারের কার্যালয়ে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের সভাপতি জুলফিকার আহমেদ মনির সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা মুহাম্মদ কবীর উদ্দিন।

 

সংবর্ধনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কবির। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য  প্রবাসী মোঃ এমরান হোসেন, ক্রীড়া ব্যাক্তিত্ব আব্দুল করিম, হবিবপুর পশ্চিম পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী ইউকে প্রবাসী আব্দুল কাইয়ুম দোলা, সমাজসেবক ইউকে প্রবাসী মোঃ ইসলাম উদ্দিন, হাজি আব্দুল বারি ও সৈয়দা জুলফা বেগম ফাউন্ডেশনের সদস্য ইউকে প্রবাসী আবু জাফর সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম লাল, পাঠাগারের সদস্য আশরাফ হোসেন এনাম।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাঈন উদ্দিন প্রধান।