প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:৫৫ (বুধবার)
সুনামগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জে গাঁজাসহ  মো. বিল্লাহ মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

মো. বিল্লাহ মিয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার গদিশাল এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।

তারা জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েজখালী বাজারস্থ বলাকা সিএনজি কনভার্শন এন্ড ফিলিং স্টেশনের সামনে অভিযানকালে বিল্লাল মিয়া প্রাইভেটকার থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

 

পরে তার হেফাজতে প্রাইভেটকারের ভিতর থাকা ৫৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।