প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:০৩ (বুধবার)
নির্বাচন থেকে সরে গেলেন খেলাফত মজলিস প্রার্থী মুশতাক

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ। জোটগতভাবে একক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তিনি এই সিন্ধান্ত গ্রহন করেন।


রোববার তিনি উপজেলা মজলিস কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে  জানান, নির্বাচনের শুরু থেকেই তিনি এবং তার দল ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরও কোনো একক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তাই তিনি নির্বাচন থেকে সরে গেছেন। 
শেখ মোশতাক আহমদ খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে সুনামগঞ্জ-৩ আসনে প্রাথী ছিলেন।