প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:০৩ (বুধবার)
রাজধানীর সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে টাকা বিতরণকালে আটক করেছে এলাকাবাসী।
পরে তাকে দুই দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার সামনে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ওসি মো মতিউর রহমান বলেন, ‘হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গিয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।
আইটি ল্যাব সলিউশন্স লি.