প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:২৬ (সোমবার)
নায়িকা বানানোর আশ্বাসে 'ধর্ষণ', হিরো আলম গ্রেপ্তার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে - বিয়ের প্রতিশ্রুতি এবং নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় ধাওয়া করে তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের বরাতে জানা যায়, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-- দায়ের হওয়া মামলায় গত ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। নিজ এলাকায় থাকার খবর পেয়ে সদর থানার পুলিশ গ্রেপ্তার অভিযান চালালে তিনি ঢাকায় পালানোর চেষ্টা করেন। পরে গাড়ি দিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে হাজির করা হয়েছে।

মামলার বিবরণ অনুসারে, গত বছরের মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-- মামলা দায়ের করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পিবিআই তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করে ১০ ফেব্রুয়ারি। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অন্য পাঁচ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি নায়িকা বানানোর আশ্বাস দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে এক মৌলভী ডেকে কবুল পরিয়ে বিয়ে করার কথা বলে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকেন।  অন্তঃসত্ত্বা হলে গত বছরের ১৮ এপ্রিল তাকে বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করা হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলমসহ অন্য অভিযুক্তরা তাকে মারধর করেন। গুরুতর রক্তক্ষরণ হলে তাকে শহরের এক ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে গর্ভপাত ঘটে। পরে ২৪ থেকে ২৬ এপ্রিল তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ আছে, সিনেমা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন।

- বিপ্লব