আগামী কয়েকদিন বাংলাদেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, সাধারণত সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, যদিও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা হয়ে থাকতে পারে।
২০ ফেব্রুয়ারির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় এলাকা, বরিশাল বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে।
বিপ্লব
আইটি ল্যাব সলিউশন্স লি.