প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:৩৮ (সোমবার)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা সিটি করপোরেশনে নির্বাচনে অংশ নেবার ব্যাপারে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, 'ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।'
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এই তরুণ রাজনীতিবিদ। নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.