সিলেট নগরীর মেন্দিবাগ এলাকা থেকে চার জুয়াড়ি গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মেন্দিবাগের জালালাবাদ গ্যাস অফিসের সম্মুখ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই এলাকার ছালিক আহমদের ছেলে শরিফ আহমদ তারেক (২৬), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া জহিরকোনা এলাকার মৃত হারিস মিয়ার ছেলে বর্তমানে নগরীর সাদারপাড়া বাসিন্দা মো. জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার মঙ্গল মিয়ার ছেলে বর্তমানে নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. জামিল ও কোতোয়ালি থানার সোনাতলা সবুজ-২৫নং বাসার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শহীদ।
শিলং তীরজুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে ৪ জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আইটি ল্যাব সলিউশন্স লি.