ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ‘নিশ্চিত’ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির মৃত্যুর খবরটি ‘সঠিক’ বলেই তাদের বিশ্বাস।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা নিশ্চিত যে খামেনি মারা গেছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এটি একটি সঠিক খবর।
খামেনি বহু মানুষকে হত্যা করেছেন এবং একটি দেশকে ধ্বংস করে দিয়েছেন।
খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চয়তা কবে নাগাদ পাওয়া যাবে; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি অনেকের সঙ্গেই কথা বলেছি এবং আমরা বেশ নিশ্চিত যে তথ্যটি সঠিক। ইরানের নীতিনির্ধারক পর্যায়ের বেশিরভাগ মানুষই এখন আর নেই।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইসরায়েলের প্রাথমিক হামলায় খামেনিসহ ইরানের শীর্ষস্থানীয় ৫ থেকে ১০ জন নেতা নিহত হয়েছেন।
এদিকে শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, স্বৈরাচারী খামেনির অস্তিত্ব যে আর নেই, তার অনেক লক্ষণ পাওয়া যাচ্ছে।
এক ইসরায়েলি কর্মকর্তার দাবির পরিপ্রেক্ষিতে খামেনির মৃত্যুর বিষয়টি সামনে এসেছে। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। ওই কর্মকর্তা দাবি করেছেন, খামেনিনিহত হয়েছেন এবং তার লাশও উদ্ধার করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.