প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ০২:৩১ (মঙ্গলবার)
সিলেটে সপ্তাহজুড়ে বৃষ্টির শঙ্কা

সিলেট অঞ্চলে হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে আগামী সাত দিন (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) ধরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কম বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সাত দিনের ধারণাগত এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে হাওর অববাহিকার প্রধান নদী ও উপনদীগুলোর পানি সমতল সপ্তাহের প্রথমার্ধে কিছুটা বাড়তে পারে, তবে শেষার্ধে তা কমতে পারে। সার্বিকভাবে নদীগুলোর পানি প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়েছে, আগামী সাত দিনে (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) স্থানভেদে সর্বোচ্চ ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী তিন দিন (৭ থেকে ১০ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ তথা সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে ও ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। পাশাপাশি নদীসমূহ প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

৩১ মার্চ সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

১ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। তবে বন্যার আশঙ্কা কম।

২ এপ্রিল, সকাল ৯ টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

৩ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

৪ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল কমতে পারে। বন্যার আশঙ্কা কম।

৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল হ্রাস পেতে পারে এবং পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

৬ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল হ্রাস পেতে পারে। বন্যার আশঙ্কা কম।