প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬ ১১:০৩ (মঙ্গলবার)
বিয়ে করলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

ছোট পর্দার আলোচিত শিশুশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও মডেল সিমরিন লুবাবা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অনেক আগেই শোবিজের গ্ল্যামার জগৎকে বিদায় দিয়েছিলেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।


ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন তিনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকেই ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান।