সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সভায় উপস্থিত ছিলেন- দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন- এসিআই (মটরস) কোম্পানির প্রতিনিধি মো. মামুন মিয়া, প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, কৃষক মোস্তার মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েবসহ উপজেলার হারভেস্টার মালিক, তেলের ডিলার ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
সভায় উপজেলা কৃষি অফিস সূত্রে জানানো হয়, চলতি মৌসুমে সরকার নির্ধারিত হারে হারভেস্টার দিয়ে প্রতি বিঘা ধান কাটার মূল্য ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উপজেলায় ৭৭টি হারভেস্টার মেশিন সচল রয়েছে এবং বাইরের এলাকা থেকে আরও প্রায় ৫০টি মেশিন আসার সম্ভাবনা রয়েছে। এ বছর শান্তিগঞ্জ উপজেলায় মোট ২২ হাজার ৬১২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে বলে জানানো হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.