ধর্ষনের অভিযোগে যুবক আটক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকেরগাঁও গ্রামে ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ মে) এ ঘটনায় অভিযুক্ত যুবক বিলাল মিয়া (৩০)-কে তাৎক্ষণিকভাবে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃত বিলাল মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার নুর মিয়ার ছেলে বলে জানা গেছে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুর ১২ টার দিকে বিলাল মিয়া শিশুটিকে সাইকেল ও মিষ্টির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন বিলাল মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার জানান, ধর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। ভিকটিমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.