সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় ট্রাকের চাপায় তাহসিন আহমদ (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন আহমদ জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। একই মোটরসাইকেলে থাকা তার সহযাত্রী তাহের আহমদ (১৫) গুরুতর আহত হয়েছেন। আহত তাহেরও একই গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম জয়নাল আবেদীন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন এবং তাহসিন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, গুরুতর আহত তাহের আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও যানবাহনটি জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলও পুলিশের হেফাজতে রয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.