প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৭:২৪ (রবিবার)
খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


২নং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বাশার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।
সভায় ঈদুল আজহা উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ডাকাতি রোধ এবং মাদক, জুয়া ও সকল ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, যেকোনো উৎসবকে শান্তিপূর্ণ করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য। সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিময় ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।


খাজাঞ্চী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৌদি আরব মাসানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান লালা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুর রব সরকার, উপজেলা বিএনপির সদস্য আফতাব আনী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বহতর মুফতি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিক রহমান রানা।


সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা রইছ মিয়া, সিরাজ মিয়া (সাবেক মেম্বার), মিসির আলী মেম্বার, আব্দুল রব রাজু মেম্বার, আব্দুল কাদির সমজি মেম্বার, মোঃ ফজলু মেম্বার, বিএনপি নেতা ইরন মিয়া, নুরুল জামান, আবুল কালাম, সিহাব উদ্দিন, কশির আলম, আবু সইদ, আফতাব আলী, আমরু আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান, সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সজীব, মুনসুর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া ও নিজাম উদ্দিন, শ্রমিক দল নেতা ইরান আলী এবং ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সালমান।


সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ঈদে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি