সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ও ছেলে
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাত প্রায় ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ পৌর এলাকার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন বাবা-ছেলে। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.