সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সংশ্লিষ্ট মাদক কারবারিরা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ মে) রাতে বিশ্বম্ভরপুর থানার মথুরকান্দি বড় ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে তথ্য পায় র্যাব।
অভিযানকালে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা দ্রুত সটকে পড়লেও তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.