সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যানের চাপায় রিক সূত্র ধর(৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (০৩ জুন) বেলা ১টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামধোরতপি এলাকার ঘটনা ঘটেছে।
নিহত শিশুটি দামধোরতপি গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান,ব্যস্থতম সড়কটি দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দুপুরের দিকে দামধোরতপি গ্রামের মিন্টু মিয়ার ছেলে সড়কটি পার হয়ে বাজারে যেতে চাইলে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য যাওয়া একটি ক্যাভার্ড ধাক্কা দিলে শিশুর মাথার এক পাশ তেতলে যায়। এতে ঘটনা স্থলেই শিশুটি নিহত হয়। আর ক্যাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগে করে চলে যায়।
এই ঘটনার খবর জানা জানি হলে গোবিন্দগঞ্জে ঘাতক ক্যাভার্ড ভ্যানটি আটক করেছে জনতা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলী উল্লাহ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.