ছবি: সিলেটের মানচিত্র
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিন ও রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিয়মিত মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত গিরেন্দ্র তালুকদারের ছেলে বিজয় তালুকদার (৪০) এবং ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত রিজিক আলীর ছেলে তুহিন আলী ওরফে তুহিন মিয়া (৩০)।
এ ছাড়া বিভিন্ন মামলার আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের কবির মিয়া (৫৫), তার ছেলে ইকবাল হোসেন (২৫), সোহাগ মিয়া (৩০), কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর (হাতিয়া) গ্রামের ময়না মিয়া (২৫), কাজাউড়া গ্রামের বজলুর রহমান (৫০), দুর্গাপুর গ্রামের কৃপেন্দ্র দাস (৫২)সহ আরও কয়েকজন।
দিরাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.