প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৩:০৯ (সোমবার)
দিল্লিতে ঢুকতে পারলেন না প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। 

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখে।

সূত্র জানায়, সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এ উপলক্ষে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফর ও অংশগ্রহণের বিষয়টি অবহিত করেছিল।

তবে দিল্লিতে অবতরণের পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করালেও দেশে প্রবেশের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা কারণ জানায়নি। 

অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ডা. জাহেদ উর রহমান।

জানা গেছে, রোববার রাতেই তিনি দিল্লি ত্যাগ করে কলম্বোর উদ্দেশে রওনা হন। সোমবার দুপুরের মধ্যে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

ঘটনাটি নিয়ে এখনো ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে