প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৪:৩৮ (শুক্রবার)
‘ওপেন সিক্রেট’ ভয়ে আজ আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার দিয়ে যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার। সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো বিশ্বজয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। একই সঙ্গে ৩৬ বছরের ট্রফি খরা ঘোচায় লিওনেল স্কালোনির দল।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।


শিরোপা ধরে রাখার মিশনে বুধবার বাংলাদেশ সময় ভোর সাতটায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে বেশ সতর্ক দলটির সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি। অভিজ্ঞ এই ফুটবলার মনে করেন, বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছে ধরে রাখতে এবং প্রথম ম্যাচে ‘ওপেন সিক্রেট’ বিপদ এড়াতে রক্ষণভাগ শক্তিশালী করা অপরিহার্য।

আলজেরিয়া ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওতামেন্দি বলেন, ‘আমাদের সামনে কাতারে টুর্নামেন্টের শুরুর উদাহরণ আছে। যেকোনো দলই আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে পারে, তাই আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। তাদের (আলজেরিয়া) ভালো খেলোয়াড় আছে। আমাদের আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রেই ভালো করতে হবে। আমরাও প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে পারি। সার্বিকভাবে আমাদের রক্ষণভাগে একটি শক্তিশালী কাঠামো তৈরির চেষ্টা করতে হবে।’

গত মাসে বেনফিকা ছেড়ে রিভার প্লেটে যোগ দেওয়া ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারের এটি চতুর্থ এবং শেষ বিশ্বকাপ। তাই ক্যারিয়ারের এই শেষ আন্তর্জাতিক মঞ্চের সবকিছুই তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান তিনি। ওতামেন্দি যোগ করেন, ‘আমি মুহূর্তগুলো উপভোগ করছি। জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি প্রতিটি দিন, আমার সতীর্থদের সঙ্গে কাটানো সময়টা উপভোগ করছি... দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে দারুণ কিছু আর হতে পারে না।’