প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৪:৪১ (শুক্রবার)
আর্জেন্টিনা-ইংল্যান্ডের মুখোমুখি দেখায় কার জয়ের পাল্লা ভারী

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর ফলে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই দেশ এর আগে ১৪ বার মুখোমুখি হয়েছিল। প্রতিবারই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

তবে জয়-পরাজয়ের এই সমীকরণে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে আর্জেন্টিনা। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনাকে পেলেই জ্বলে ওঠে ইংল্যান্ড। দুই দলের ১৪ বারের দেখায় ৬ বার জয় পেয়েছে ইংল্যান্ড। ড্র হয়েছে ৫ বার। আর ইংল্যান্ডের ঝুলিতে পরাজয় লেখা হয়েছে ৩ বার।

আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার ১৯৫১ সালে মাঠে নেমেছিল ইংল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় থ্রি লায়ন্সরা। দুই বছর পর ১৯৫৩ সালে আবারও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামে ইংল্যান্ড-আর্জেন্টিনা। ওই ম্যাচ ০-০ গোলে ড্র হয়।

তবে বিশ্বকাপের আসরে প্রথমবার দুই দলের দেখা হয় ১৯৬২ সালে। ওই ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারায় ইংল্যান্ড। ১৯৬৪ সালে কোপা দাস নাকোয়েসে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

দুই বছর পর ১৯৬৬ সালে বিশ্বকাপের আসরে আবারও মুখোমুখি হয় আর্জেন্টিনা-ইংল্যান্ড। সেই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জয় পায় ইংল্যান্ড। এরপর আরও ৯ বার মুখোমুখি হয়েছিল দল দুটি। এর মধ্যে তিন বার জয় পেয়েছে ইংল্যান্ড। ড্র হয়েছে চার ম্যাচ। আর দুটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মুখোমুখি পরিসংখ্যান

০৯ মে ১৯৫১ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ২–১ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)

১৭ মে ১৯৫৩ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, ড্র, ০–০ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)

০২ জুন ১৯৬২ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ৩–১ (ফিফা বিশ্বকাপ)

০৬ জুন ১৯৬৪ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, পরাজয়, ১–০ (কোপা দাস নাসোয়েস)

২৩ জুলাই ১৯৬৬ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ১–০ (ফিফা বিশ্বকাপ)

২২ মে ১৯৭৪ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ড্র, ২–২ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)

১২ জুন ১৯৭৭ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, ড্র, ১–১ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)

১৩ মে ১৯৮০ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ৩–১ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)

২২ জুন ১৯৮৬ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, পরাজয়, ২–১ (ফিফা বিশ্বকাপ)

২৫ মে ১৯৯১ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ড্র, ২–২ (ইংল্যান্ড চ্যালেঞ্জ কাপ)

৩০ জুন ১৯৯৮ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, পরাজয়, ২–২ (পেনাল্টি ৪-৩) (ফিফা বিশ্বকাপ)

২৩ ফেব্রুয়ারি ২০০০ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ড্র, ০–০ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)

০৭ জুন ২০০২ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, জয়, ০–১ (ফিফা বিশ্বকাপ)

১২ নভেম্বর ২০০৫ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, জয়, ২–৩ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)