ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুতে গরু জবাই-সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের একটি নির্দেশনার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। আদালত পর্যবেক্ষণ করেছেন, হাইকোর্টের ওই নির্দেশনার আইনি দিক পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশের খবর প্রকাশ করেছে এনডিটিভি।
এর আগে মাদ্রাজ হাইকোর্ট পবিত্র ঈদুল আজহা-সহ অন্যান্য দিনেও তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
আবেদনের প্রাথমিক শুনানি শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশনার কার্যকারিতার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। একই সঙ্গে আদালত জানান, বিষয়টি বিস্তারিত শুনানির মাধ্যমে আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশ তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার-সংক্রান্ত বিতর্কে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি বিচারাধীন থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.