কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া লিজ বহির্ভূত পাথর কোয়ারিতে অবৈধভাবে উত্তোলন ও মজুত করা পাথরের বিরুদ্ধে অভিযানে জব্দকৃত প্রায় ১ লাখ ঘনফুট পাথর নিলামে বিক্রি করা হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উৎমা ছড়া এলাকার বনপুর, আদর্শ গ্রাম, মাঝেরগাঁও ও বিজয়পাড়ুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লিজ বহির্ভূত এসব এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুত রাখার অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পাথর স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হবে।
অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "জব্দ করা পাথর নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে। অবৈধ পাথর উত্তোলন ও মজুদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
আইটি ল্যাব সলিউশন্স লি.