ছবি: সিলেটের মানচিত্র
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা ও ইয়াবা রাখার দায়ে নাছির (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
সোমবার (২১ জুলাই) বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বালিচাপড়া গ্রামে মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় নাছিরের দেহ তল্লাশি করে এক পুরিয়া গাঁজা ও দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়
আদালত সূত্র জানায়, জব্দ করা গাঁজা ও ইয়াবা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে
অভিযানে বাহুবল থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.