জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে পৌর মিলনায়তনে পৌর সভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন'র সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব হেলাল আবেদীন, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক তকব্বুর হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব সদস্য রিয়াজ রহমান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম'র আহ্বায়ক কমিটির সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন,ইকবাল হোসাইন, সাংবাদিক শাহজাহান মিয়া, আলী আজগর ইমন, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সাংবাদিক শাহ ফুজায়েল, আব্দুল মতিন, শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক বিলাল আহমদ প্রমূখ।
বাজেট অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থ বছরের ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন । এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ২২কোটি ৫০লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা, রাজস্ব ব্যয় দেখানো হয় ২কোটি ৯৬লাখ ৫০হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৯কোটি ৪২ লাখ টাকা, মোট ব্যায় ২২ কোটি ৩৮ লাখ ৫০হাজার টাকা ও বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহীদ মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, সাংবাদি হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক মোঃ মুকিব উদ্দিন, আমিনুর রহমান শিপন, আমিনুর রহমান জিলু, সাহাব উদ্দিন রাহুল, রাসেল আহমদ, সুজন মিয়া, মাহবুবুর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.