প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৭:৪২ (মঙ্গলবার)
জুড়ীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

মৌলভীবাজারের জুড়ীতে পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 


রোববার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে। আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। 

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন।