হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জামাল মিয়া স্থানীয় মিরাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে জামাল মিয়াকে গ্রেফতার করে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামাল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার জামাল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের বাসিন্দা। তাকে সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.