প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৬ (শনিবার)
ফুটপাত দখলমুক্তকরণ অভিযানে ৯ হকার আটক

সিলেট নগরীর সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ৯ হকারকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে এসব তথ্য জানিয়ে বলা হয়, অভিযানকালে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৯ জন হকারকে আটক করাসহ উল্লেখযোগ্য সংখ্যক হকারকে উচ্ছেদ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সূত্র জানায়, কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হকার উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।