ছবি: প্রতীকী
সিলেট মহানগরীর কাজিটুলা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে তারা নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কাজিটুলা এলাকায় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। এ সময় অভিযান চালিয়ে জোবাইন ও কাওছারকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘কাজিটুলায় মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.