প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪০ (শনিবার)
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

বিশ্বনাথে স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কছির আলী (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কছির আলীর বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলাটি দায়েরের পরপরই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার নম্বর ৯।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তার কছির আলীকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।