জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জকিগঞ্জ থানার উত্তর মাদারখাল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে শাহাব উদ্দিন (৫৪) এবং ষাইট শৌল গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে জিলাল আহমদ (৩৮)।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ৬০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.