প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৪ (মঙ্গলবার)
সিলেটে চোরাই আইপিএস  ও ব্যাটারিসহ আটক ৩

সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকার চোরাই আইপিএস, ইনভার্টার ও পুরোনো ব্যাটারিসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। 


সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাতে একটি পিকআপ তল্লাশি করে এই বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং ও সদর এলাকার বাসিন্দা কামরুল হাসান (২৮), অপু সরকার (২২) এবং মো. তারেক (১৮)। পুলিশ জানায়, আম্বরখানা পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১১৬টি লুমিনাস ব্র্যান্ডের আইপিএস ও বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারী উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।