প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১৮:৩১ (বুধবার)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের লন্ডন মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৪ অক্টোবর বুধবার ঘোষিত কমিটিতে রকিবুল আমিন সাইফুলকে সভাপতি এবং কিবরিয়া ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী এ আংশিক কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ দিনের মধ্যে লন্ডন মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুক্তরাজ্য যুবদলের দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেন, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.