প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১২:২১ (বৃহস্পতিবার)
সিলেট সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার বেশি পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ ১০ লাখ ৪৫ হাজার টাকারও বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

 

বিজিবি সূত্রে জানা যায়, সোনালী চেলা, ডিবির হাওর, প্রতাপপুর, বিছানাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালান। এ সময় ভারতীয় গরু, কম্বল, চিনি, দুধ, ফুচকা, কসমেটিকস সামগ্রী ও ট্রাকের রিম জব্দ করা হয়।

 

জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।

 

এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





 

সি/মা/ডেস্ক/এসসিজে