প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২০:৩০ (শনিবার)
দিরাই প্রেসক্লাবের উদ্যোগে ২০ নভেম্বর মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ৫ ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে দিরাই প্রেসক্লাব। ২০ নভেম্বর (সম্ভাব্য) এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পৌর শহরের জালাল সিটি সেন্টারে দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দিরাই প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
 

দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী ও প্রশান্ত সাগর দাশ। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য পাবেল হাসান, রায়হান মিয়া, আশরাফ উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
 

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে দিরাই প্রেসক্লাবের এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।