ছবি: সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী ছয়টি এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, কম্বল, চকলেট এবং সুপারি।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.