ছবি: সিলেট মানচিত্র
হবিগঞ্জের চুনারুঘাটে তাফসির মাহফিল উপলক্ষে ঝালমুড়ির দোকান বসানোর প্রস্তুতি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠসংলগ্ন পশ্চিম বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিলকে কেন্দ্র করে সেখানে ঝালমুড়ির দোকান বসানোর প্রস্তুতি নিচ্ছিলেন হৃদয়। দোকানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের মূল তারের সংস্পর্শে আসেন তিনি। এতে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.