প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭ (শনিবার)
পরকীয়ার অভিযোগে স্ত্রী হত্যা:আদালতে স্বামীর ফাঁসির রায়

ছবি: সিলেট মানচিত্র

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ফখরুল মেম্বার নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক।

মামলার বিবরণে জানা যায়, ২০২৬ সালে বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেল। হত্যার পর ঘরের ভেতর মরদেহ রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রমে ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত নাদেলকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি ফখরুল মেম্বারকে খালাসের আদেশ দেন।