প্রবাসে সিলেট

লন্ডনে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৩:৩৮

যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক প্রবাসী সিলেটি যুবক নিহত হয়েছেন।


নিহত শাকিল কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে। তিনি ফুড ডেলিভারি চালক হিসেবে কাজ করতেন।


সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে মারা যান। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।


গতবছর উচ্চ শিক্ষা অর্জনে লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন।

বুধবার (১৪ জানুয়ারি) লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পেছন থেকে আসা একটি লরি তার উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।


পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়৷ ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সোমবার রাতে মারা যান।
নিহত শাকিলের প্রতিবেশী প্রবাসী হাফিজ সোহেল আহমেদ বলেন, “পরিবারের লোকজনের সাথে আলাপ করে লাশ পাঠানো ও জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।”

প্রবাসে সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে