প্রবাসে সিলেট

মিশিগানে দক্ষিণ সুরমা এসোসিয়েশন'র কমিটি গঠন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৪০

মিশিগানে প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার নব-নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মো: লিলু মিয়া, সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিক, কোষাধ্যক্ষ পদে উবায়দুর রহমান মাসুমের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটি প্রবাসে সিলেটি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এলাকার প্রবাসীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে কাজ করে যাচ্ছে।

নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে কমিউনিটির পক্ষ থেকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিক কমিটি ঘোষণার খবর নিশ্চিত করেন।

প্রবাসে সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে