সিলেট

হবিগঞ্জে জাল ভোট দেয়ার সময় ৭ কিশোর আটক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ৭ কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এলে তাদের আটক করা হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে কেন্দ্রে ভোট দিতে আসে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন। আটক কিশোররা ওই এলাকারই বাসিন্দা।

বানিয়াচংয়ের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন