যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বন্ধ রাখা ইরানে নিজেদের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে স্পেন।
বৃহস্পতিবার রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালবারেস। তিনি জানান, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে দ্রুত দায়িত্বে ফিরে গিয়ে দূতাবাস পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান শান্তি প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী স্পেন এবং এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল মধ্যে সংঘাত শুরুর পর নিরাপত্তাজনিত কারণে তেহরানে নিজেদের দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করেছিল স্পেন।
প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতির লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানো।
এ লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবিশ্ব থেকে আরো পড়ুন