ছবি : সংগৃহীত
সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেট নগরের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ এক আর্জেন্টিনার সমর্থক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারের মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনের পাকা সড়ক থেকে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি একজন আর্জেন্টিনা সমর্থক। আটকের সময় তার পরণে ছিল আকাশি নীল জার্সি।
গ্রেপ্তার রোমন লাল হরিজনের পিতার নাম দিলু লাল হরিজন ও মায়ের নাম কাজলী লাল হরিজন। তিনি নগরের কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৫) দায়ের করা হয়েছে। মামলাটি ৪ জুলাই ২০২৬ তারিখে রুজু করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন