সিলেট

নগরীতে ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:৪৭

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতদের একজনের নাম সিয়াম (২৩)। তিনি নগরীর বালুচর এলাকার সৈয়দ আকরাম হোসেন সাধনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করে এসএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত অপর দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন