গনমাধ্যম

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আহবান

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ২৩:৩৮

সিলেট বিভাগের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়া হবে। এ লক্ষ্যে সদস্য হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও সদস্য হতে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীনের পরিচালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে আগ্রহীরা নগরীর বারুতখানাস্থ ক্লাব কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে। অন্যান্য শর্তাবলি আবেদনপত্র সংগ্রহের সময় ক্লাবের নোটিশ বোর্ড থেকে জানা যাবে। আগ্রহীরা প্রয়োজনে ক্লাবের সাধারণ সম্পাদকের (মোবাইল নং : ০১৭১৮৩৫০৯০০) সাথে যোগাযোগ করতে পারবেন।

গনমাধ্যম থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না