গনমাধ্যম

‘হারিস মোহাম্মদ ছিলেন সিলেটের সাংবাদিকতা অঙ্গনের নক্ষত্র ’

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ০০:০৬

সিলেটের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জল নক্ষত্র ছিলেন হারিস মোহাম্মদ। জীবদ্দশায় তিনি সততার সাথে সাংবাদিকতা করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় কেটেছে সংগ্রাম করে। তবুও কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।


শুক্রবার (০৩ এপ্রিল) সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের ১৬ তম মৃত্যু বার্ষিকী ছিল। এদিন বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব কর্তৃক মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সতীর্থ সহকর্মী সাংবাদিক ও পরিবারের সদস্যরা।

তারা বলেন, হারিস মোহাম্মদ সিলেটের সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তার লিখনী ও সততা, নিষ্টার মধ্য দিয়ে। সে সময়ের নতুন প্রজন্ম তাকে অনুস্মরণ করেছেন। এ প্রজন্মের সাংবাদিকরাও তাঁর জীবনী অনুস্মরণ করলে উপকৃত হবেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।


সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন-ক্লাবের সহ সভাপতি ও উত্তর পূর্ব পত্রিকার সিনিয়র রিপোর্টার সজল ঘোষ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটভিউ.কম-এর সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কার্যনির্বাহী কমিটির সদস্য রাজিব রাসেল, ক্লাবের সিনিয়র সাংবাদিক ও ইউএনবি’র নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মহসীন, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, উত্তরপূর্ব পত্রিকার সাব এডিটর ফয়জুল আহমদ।


উপস্থিত ছিলেন প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদ’র স্ত্রী জ্যোৎস্না আক্তার, মেয়ে খাদিজাতুল কুবরা, ছেলে আব্দুল্লাহ হারিস পাশা, মেয়ে জামাতা রাশিক ইসলাম ও নিকটাত্বীয় আজিজ সাকি।

গনমাধ্যম থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না