নাগরিক সংবাদ

সরকারী চাকরিতে OSD বলতে কী বোঝানো হয়?

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ১৬:৫৯

OSD(Officer on Special Duty)

প্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি-অন সার্ভিস ডিউটি)। যাদের বেতন ভাতা সবই আছে, কিন্তু বসার স্থান নাই, দায়িত্ব নাই, কাজ নাই, নাই কোন গুরুত্ব। মোটকথা ওএসডি কর্মকর্তার কোন দাপ্তরিক কাজ বা চেয়ার নেই।

 

ওএসডি কোন কারন ব্যতীত এবং অন্যান্য (শৃঙ্খলা ভঙ্গ, নির্দিষ্ট অভিযোগ) কারনেও হতে পারে যে কোন সরকারি কর্মকর্তার। যেমন-কোন কারন ছাড়া বা স্বাভাবিক ভাবে OSD কৃত পদে নিয়োগ প্রদানঃ- অফিসার অন স্পেশাল ডিউটি যা চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন বিভাগে পদায়ন করার আগে বা যেকোনও প্রয়োজনে ওএসডি করা হতে পারে। আবার স্বাভাবিক ভাবে ওএসডি অনেক কর্মকর্তাও মনে করেন এটি এক ধরনের শস্তি, চাকরি জীবনে এ এক বড় অভিশাপ।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওএসডি কর্মকর্তারা বেতন, ভাতা, গাড়িসহ সব ধরনের সরকারি সুবিধাই পাবেন। পাবেন না শুধু দায়িত্ব। তাই তাদের অফিসের নির্দিষ্ট সময়ে সচিবালয়ে এসে হাজিরা দিতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এদের বসতে হয় লাইব্রেরিতে। লাইব্রেরিই তাদের অফিস কক্ষ। কেউ যদি কোনও ওএসডি কর্মকর্তাকে খুঁজতে সচিবালয়ে আসেন তাহলে তাকে সচিবালয়ের লাইব্রেরিতে আসতে হবে, বা কোনও ক্যান্টিনে।

শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে OSD পদে নিয়োগ প্রদানঃ- বিভিন্ন কর্পোরেশন, বিধিবদ্ধ সংস্থার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সদস্য এবং পরিচালকগণকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে প্রজ্ঞাপন জারি হয়-
কোন সরকারি কর্মকর্তা তার দাপ্তরিক বা সরকারি আচরণ বিধি লঙ্গন করলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(OSD) পদে নিয়োগ প্রদান করা হয়।


এ কর্মকর্তাগণের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগাদেশ বেতন-ভাতাদি প্রদানের উদ্দেশ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ সৃষ্টির মঞ্জুরি আদেশ হিসেবেও গণ্য করা হয়।

নাগরিক সংবাদ থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে