গনমাধ্যম

সাংবাদিক হারুন রশীদ আর নেই, দাফন সম্পন্ন

প্রকাশ: ০১ মে ২০২৬ ২১:০৮

ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ফেসবুক পেজ মায়ার টিভির পরিচালক, তাজপুর ইউনিয়ন বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক হারুন রশিদ আর নেই। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

হারুন রশিদের এর অকাল মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতি, সামাজিক বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার তাজপুর কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজ শেষে বরায়া কাজির গাওঁ পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৪২) বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক হারুন রশিদ উপজেলার তাজপুর ইউনিয়নের বড়ায়া কাজিরগাঁও গ্রামের মো: এলাইচ মিয়ার ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হারুন রশিদ হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক হারুন রশিদ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্বৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।এদিকে সাংবাদিক হারুন রশিদের রূহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমেবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবি সংগঠন।


শুক্রবার সাড়ে ৫টার দিকে কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযা পূর্বে সাংবাদিক হারুন রশিদের স্বৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সমাজসেবী আব্দাল মিয়া, সাইদুর রহমান, ইমাম সমিতির সভাপতি মুনতাছিম বিল্লাহ জালালী, হারুন রশিদের চাচা বশির মিয়া।

পরে সাংবাদিক, রাজনৈতি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ সহস্রাধিক মুসল্লি জানাজা নামাজে অংশ নেন।


সাংবাদিক হারুন রশিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা, ওসমানীনগর উপজেলা বিএনপি, ওসমানীনগর প্রেসক্লাব, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশ, তাজপুর ইউনিয়ন বিএনপি, ইরশাদ আলী সপিং সিটি ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গনমাধ্যম থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে